© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লন্ডন থেকে ফিরেই কোয়ারান্টাইনে মিমি-জিৎ

শেয়ার করুন:
লন্ডন থেকে ফিরেই কোয়ারান্টাইনে মিমি-জিৎ

ফাইল ছবি

entertainment-desk
০৩:২৯ পিএম | ১৮ মার্চ, ২০২০

ওপার বাংলার (কলকাতা) দুই তারকা শিল্পী জিৎ ও মিমি চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে সিনেমার শুটিংয়ে লন্ডন ছিলেন তারা। বুধবার সকালে লন্ডন থেকে শুটিং রেখেই কলকাতায় ফিরেন এই নায়ক-নায়িকা।

পরে বিমানবন্দরে পৌঁছেই এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরণের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাদেরকে। সব পরীক্ষায় পাশ করেই বিমানবন্দর থেকে ছাড়পত্র পেয়েছেন জিৎ ও মিমি।

তবে ছাড়পত্র দেয়ার আগেই তাদের দুজনকে একটি শর্ত জুড়ে দেয়া হয়। সেখানে বলা হয়, ‘সেল্ফ আইসোলেশন’ -এ থাকার কথা। অতএব সেই সিদ্ধান্তে সরকারি নিয়ম মেনে কিছু দিনের জন্য তারা বাড়িতেই ‘হোম কোয়ারেন্টাইন’-এ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে মিমি বলেছেন, দেশের মানুষ আমায় নিয়ে এত চিন্তা করছিলেন যে আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি একদমই সুস্থ আছি। চিন্তা করার কোন কারণ নেই। কড়া সতর্কতায় নিজেকে মুড়ে ফেলেছিলাম।

শুধু তাই নয়, মিমি যে এখন সরকারি নিয়মবিধি মেনে চলছেন সে কথাও উঠে এলো তার সাক্ষাৎকারে।

এসময় করোনায় সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেন মিমি চক্রবর্তী।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন