© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

শেয়ার করুন:
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ এএম | ১৭ জানুয়ারি, ২০২৬
ঢাকার আকাশ আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে, ভোর বেলায় হালকা হতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে ঢাকায় সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এমকে/টিএ

মন্তব্য করুন