© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮

শেয়ার করুন:
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ১৭ জানুয়ারি, ২০২৬
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মুগদা থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে।

এই অভিযানে গ্রেপ্তাররা হলেন- মো. সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো. ইমন (২৫), মো. মামুন (২০), মো. মান্নান (২৩), মো. সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো. আছলাম (২৬) ও মো. সাগর (২০)।

অন্যদিকে একই দিনে বনানী থানা অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এই অভিযোনে গ্রেপ্তাররা হলেন- মো. শরিফ মিয়া (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. রাকিব (২০)।

এ ছাড়াও রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো. শ্রাবন (২০), মো. রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো. আব্দুল কাইয়ুম (২৪), মো. আশাদুল ইসলাম (২৩), মো. আবির হাসান (২৮), মো. মাহিবুল ইসলাম (২৬), মো. ইশরাক হোসাইন ইফতি (২৫), মো. তাইবুর রহমান (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।

এমআর/টিএ 

মন্তব্য করুন