মুরগির ভিটামিনের অভাব হলে করণীয়

মুরগি উৎপাদনে সফলতা পেতে হলে সবচেয়ে বেশি যে দিকে খেয়াল রাখতে হবে, সেটা হলো- মুরগিকে ভিটামিন জাতীয় খাবার সঠিকভাবে সরবরাহ করা। কারণ, ভিটামিন মুরগিকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। তাছাড়া, নির্দিষ্ট ভিটামিনের অভাবে নির্দিষ্ট রোগ ও উপসর্গ দেখা দেয়।

মুরগির শরীরে ভিটামিনের অভাব হলে কী করণীয়, অনেক খামারির তা জানা নেই। তাই, উৎপাদনে সফলতা পেতে খামারিদের এ বিষয়ে জানা অত্যন্ত জরুরী। অন্যথায়, মুরগির শরীরে ভিটামিনের অভাব হলে খামারে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে।

নানা কারণে মুরগির শরীরে ভিটামিনের অভাব দেখা দিতে পারে। মুরগির শরীরে ভিটামিনের অভাব হলে এর করণীয় কী সে সম্পর্কে চলুন জেনে নেই-

ভিটামিন-এ এর অভাব
মুরগির শরীরে ভিটামিন-এ এর অভাব হলে অনেক সময় মুরগির দৃষ্টিশক্তি হ্রাস পায় ও দেহে ক্ষত সৃষ্টি হয়। আবার অনেক সময় দৈহিক বৃদ্ধি কিংবা পালকের গঠন ব্যাহত হয়। এই সমস্যায় মুরগিকে ভিটামিন, মিনারেল ও প্রিমিক্স অথবা ভিটামিন-এ যুক্ত খাবার দিতে হবে।

ভিটামিন বি-১ এর অভাব
ভিটামিন বি-১ এর অভাব দেখা দিলে অনেক সময় মুরগির ডানা,পা ও ঘাড়ে পক্ষাঘাত দেখা দেয়। ঘাড়ের পক্ষাঘাতের ফলে ঘাড় পেছন দিকে করে আকাশের দিকে মুখ করে থাকে। এই সমস্যায় মুরগিকে ভিটামিন বি-১ যুক্ত খাবার যেমন- গমের গুঁড়া, চালের কুড়া ও শাক-সবজি খাওয়াতে হবে।

ভিটামিন বি-২ এর অভাব
ভিটামিন বি-২ এর অভাব দেখা দিলে মুরগির বাচ্চা অনেক সময় পায়ে পক্ষাঘাত দেখা যায়। আবার অনেক সময় নখ বা আঙ্গুল বাঁকা হয়ে যায়। মুরগির এই সমস্যা সমাধানে ভিটামিন বি-২ সমৃদ্ধ খাবার যেমন- ছোলা, শাক-সবজি, খৈল ইত্যাদি খাওয়াতে হবে।

ভিটামিন-ডি এর অভাব
মুরগির শরীরে ভিটামিন-ডি এর অভাব দেখা দিলে মুরগির ডিমের উৎপাদন ও ডিমে তা দেয়ার ক্ষমতা অনেক কমে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে মুরগির অস্থি বাঁকা ও নরম হয়। এই সমস্যা সমাধানে মুরগিকে ভিটামিন-ডি যুক্ত খাবার খাওয়াতে হবে।

ভিটামিন-ই এর অভাব
মুরগির শরীরে ভিটামিন-ই এর অভাব হলে পক্ষাঘাত ও এনসেফালোম্যালাশিয়া রোগ দেখা দেয়। অনেক সময় মুরগির পেটের নিচে ও বুকে তরল পদার্থ জমে থাকতে দেখা যায়। আবার অনেক সময় মুরগির ডিমের উর্বরতা কমে যায়। এই সমস্যা সমাধানে মুরগিকে ভিটামিন-ই যুক্ত খাদ্য প্রদান করতে হবে।

ভিটামিন-কে এর অভাব
রক্তক্ষরণের কারণে যখন মুরগির শরীরে রক্তশূন্যতার দেখা যায় কখন মুরগির শরীরে ভিটামিন-কে এর অভাব দেখা দেয়। এই অবস্থায় মুরগিকে ভিটামিন-কে যুক্ত খাদ্য প্রদান করতে হবে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026