© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ডোবায় মিলল অজ্ঞাত যুবকের লাশ

শেয়ার করুন:
বগুড়ায় ডোবায় মিলল অজ্ঞাত যুবকের লাশ
district-correspondent
০৭:২৪ পিএম | ২০ মার্চ, ২০২০

বগুড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শহরের প্রথম বাইপাস সড়কের শাকপালা মোড়ে ডায়াবেটিস পার্কের ডোবায় ওই লাশ পাওয়া যায়।

বগুড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শহরের প্রথম বাইপাস সড়কের শাকপালা মোড়ে ডায়াবেটিস পার্কের ডোবায় ওই লাশ পাওয়া যায়।

শুক্রবার সকালে ওই পার্কে হাটতে গিয়ে স্থানীয়রা লাশটি ডোবায় ভাসতে দেখে পুলিশে খরব দেয়। পরে শাজাহানপুর থানার পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, লাশটি মর্গে পাঠানো হয়েছে। এছাড়া লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন থানায় এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন