© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ হারাল ৬

শেয়ার করুন:
মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ হারাল ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ১৮ জানুয়ারি, ২০২৬
মাদারীপুরের ঘটক কান্দা এলাকায় বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২৫ মিনিটে তারা খবর পায় যে মাদারীপুর সদর উপজেলার ঘটক কান্দা এলাকায় 'সার্বিক পরিবহন'র একটি যাত্রীবাহী বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাস্থল স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে।

ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় ও আহতদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

পিএ/এসএন

মন্তব্য করুন