© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার মাদকসহ আটক ২

শেয়ার করুন:
চট্টগ্রামে বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার মাদকসহ আটক ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। কক্সবাজারের মহেশখালী এলাকার ইউনুসের স্ত্রী মোছা. শমসিদা (৩২) এবং রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫)।

রোববার (১৮ জানুয়ারি) উপজেলার সরকারহাট গরুর বাজার এলাকায় চট্টগ্রাম -বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১৬টি বান্ডেলের ভেতরে থাকা ১৫০টি পলিজার প্যাকেট থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ টাকা। আটক রোহিঙ্গা নাগরিক তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলার তথ্য রয়েছে। আটক আসামি ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএ/টিকে

মন্তব্য করুন