© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার রুপার দামেও নতুন রেকর্ড, ভরিতে বাড়ল কত?

শেয়ার করুন:
এবার রুপার দামেও নতুন রেকর্ড, ভরিতে বাড়ল কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৬

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।


সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন