© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রদূতদের জরুরি বার্তা পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়

শেয়ার করুন:
রাষ্ট্রদূতদের জরুরি বার্তা পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ এএম | ২০ জানুয়ারি, ২০২৬
নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিরা।

এই নির্দেশ দিয়ে সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের সব মিশন প্রধানের কাছে জরুরি তার বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক অনু বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে দেওয়া তারবার্তায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই নির্দেশ দেওয়া হলো। 

এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারিতে আসন্ন গণভোট ও নির্বাচনের আগে পর্যন্ত এবং ভোট অনুষ্ঠিত হওয়ার তাৎক্ষণিক পরবর্তী সময়েও সব মিশন প্রধানকে নিজ নিজ কর্মক্ষেত্রে থাকতে হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন