© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাভাইরাস: বিদ্যুৎ-গ্যাসের বিলম্ব মাশুল মওকুফের ঘোষণা

শেয়ার করুন:
করোনাভাইরাস: বিদ্যুৎ-গ্যাসের বিলম্ব মাশুল মওকুফের ঘোষণা
own-reporter
০৭:৫৯ পিএম | ২২ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আতঙ্কিত বিশ্ব জনপদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষিতে করোনাভাইরাসের চলমান উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধের প্রয়োজন নেই বলে জানিয়েছে সরকার।

যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করতে না পারেন, তারা পরে বিলম্ব মাশুল ছাড়াই এই বিল পরিশোধের সুযোগ পাবে। জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে একই সঙ্গে অনেক মানুষকে ব্যাংকে আসতে হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন এ ধরণের সমাগম ঝুঁকিপূর্ণ। সে কারণেই ধীরে ধীরে বিদ্যুৎ ও গ্যাস বিল গ্রাহক পরিশোধ করতে পারবে।

নির্দেশনা অনুযায়ী যারা নির্ধারিত সময়ে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে না, জুন মাস পর্যন্ত তাদের বিলম্ব মাশুলও মওকুফ করা হবে। কাজেই এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন