শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
ছবি: সংগৃহীত
১১:০১ এএম | ২১ জানুয়ারি, ২০২৬
টিএফআই সেলে গুম করে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ।
বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিবেন গুমের শিকার ব্যারিস্টার আরমান বিন কাশেম।
সাক্ষ্যগ্রহণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এ মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১০ সেনা কর্মকর্তাকে। কিন্তু পলাতক রয়েছেন মামলার মূল আসামি শেখ হাসিনা, তার উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম।
কেএন/এসএন