© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমান টিকিটে ১০ শতাংশ ছাড় দিল নভোএয়ার

শেয়ার করুন:
বিমান টিকিটে ১০ শতাংশ ছাড় দিল নভোএয়ার
central-desk
০৮:৪১ পিএম | ০৯ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে টিকিট মূল্যের ১০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ছাড়ের কথা জানায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে টিকিট মূল্যের ১০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ছাড়ের কথা জানায় প্রতিষ্ঠানটি।

এ ছাড় ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সপ্তম বছরে পর্দাপণের পর নভোএয়ারের অঙ্গীকার হবে যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ। এর পাশাপাশি বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করাও তাদের লক্ষ্য।

নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালে বাংলাদেশের চতুর্থ বিমান সংস্থা হিসেবে নভোএয়ার যাত্রা শুরু হয়।

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন