© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন গ্রেপ্তার

শেয়ার করুন:
একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ এএম | ২২ জানুয়ারি, ২০২৬
নাটোরে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন কাঙ্গালকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

বুধবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবির হোসেন জেলা যুবদলের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাবু হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত কবির হোসেন কাঙ্গালের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

এসএস/টিএ

মন্তব্য করুন