© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে তারিকুল ইসলাম

শেয়ার করুন:
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে তারিকুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করতে দলের নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে ওই কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এ ছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্র ও মহানগরের নেতারা এই কমিটিতে কাজ করবেন।

মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তিনি নিষ্ঠার সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন