© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আশা করি ইরানের বিরুদ্ধে আর কোনো হামলার প্রয়োজন হবে না’

শেয়ার করুন:
‘আশা করি ইরানের বিরুদ্ধে আর কোনো হামলার প্রয়োজন হবে না’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন যে, ইরানের বিরুদ্ধে আর পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না। ইরান সরকারের বিরুদ্ধে তার হুমকির কারণে ৮৩৭ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করার বিষয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।

‘আমরা আশা করি যে, আর কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না।’ 

সিএনবিসির সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক সম্পদ মোতায়েন করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে ইরান নিয়ে এমন কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করছি যে, তারা পারমাণবিক অস্ত্র ইস্যুতে কী করবে। তারা পারমাণবিক অস্ত্র করতে পারবে না, এটি নিশ্চিত। যদি তারা তা করে, তখন আমরা আবার হামলা করব। 

তারা পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে, কিন্তু এক পর্যায়ে তাদের ধারণা হবে যে তারা শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে পারবে না।’

এর আগে ডিসেম্বরে অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। টানা বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ হাজার হাজার বিক্ষোভকারী নিহত হন। পরে প্রতিবাদকারীদের বিরুদ্ধে সরকার কঠোর দমন-পীড়ন চালালে আন্দোলন সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। 

এক পর্যায়ে বিক্ষোভকারীদের আটক করে মৃত্যুদণ্ডের ঘোষণা দেয় সরকার।

এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হলে বা হত্যা করলে যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে এবং হামলা চালাবে। এরপর ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করে। 

ইউটি/টিএ

মন্তব্য করুন