© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতকে ভোট দিলে জায়গা-জমি দখল হয় না: তাহের

শেয়ার করুন:
জামায়াতকে ভোট দিলে জায়গা-জমি দখল হয় না: তাহের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতকে ভোট দিলে মানুষের জায়গা-জমি ও সম্পদ দখল হয় না, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকারীদেরই ভারত বন্ধু মনে করে। তাই আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কি আবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুফুয়ায় নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন ছুফুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান সাধারণ ভোটারদের মাঝে। কুশল বিনিময় মাধ্যমে তিনি ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। শুনেন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান,সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, জামায়াত নেতা মহিউদ্দিন ভূঁইয়া নইম, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। সভাপতিত্ব করেন, জি এস খলিলুর রহমান মজুমদার।

টিজে/টিএ 

মন্তব্য করুন