© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাকরনের চশমা নিয়ে মশকরা করলেন ট্রাম্প

শেয়ার করুন:
ম্যাকরনের চশমা নিয়ে মশকরা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৬ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬

সানগ্লাস পরা অবস্থায় ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনকে দেখে ঠাট্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেয়ার সময় এই কাজ করেন ট্রাম্প। কথার মাঝে ফ্রান্সের প্রেসিডেন্টের নীলরঙ্গা অ্যাভিয়েটর সানগ্লাস নিয়ে রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, চোখের রক্তনালি ফেটে যাওয়ার কারণে সম্মেলনে এই সানগ্লাস পরে ম্যাকরন হাজির হয়েছেন বলে জানানো হয়েছে তার কার্যালয় থেকে।


ইন্টারনেটে তার এই নতুন লুক ভাইরাল হওয়ার পর তাকে হলিউডের অভিনেতা টম ক্রুজের সাথেও তুলনা করছে নেটিজেনরা।

মন্তব্য করুন