© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজার-১ / নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন:
নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।


আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

প্রচারণার শুরুতে সবার কাছে দোয়া চান সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফার্স্ট হই।

কিন্তু এবার এমনভাবে ফার্স্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারে। ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা স্কুল করেছি। এখন এখানে বড় বড় ভবন হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

পরে কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন সালাউদ্দিন। এ সময় তিনি কোনাখালী কুলসুম নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে ধানের শীষে ভোট চান। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, কক্সবাজার-১ আসনে গতকাল বুধবার ধানের শীষ প্রতীক বরাদ্দ পান সালাহউদ্দিন আহমদ।

এই আসনে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

টিজে/টিএ 

মন্তব্য করুন