© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

শেয়ার করুন:
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে অবস্থানকালে সন্ত্রাসীরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে। হাসান মোল্লাকে দেখতে যাচ্ছেন ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান।

পুলিশ জানায়, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় এলে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পিএ/টিএ

মন্তব্য করুন