© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু

শেয়ার করুন:
যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু
international-desk
১১:০৩ এএম | ২৭ মার্চ, ২০২০

বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, স্পেন ও ফ্রান্স যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের অবস্থাও ভয়াবহ।

যুক্তরাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৮ জন, মারা গেছেন ৫৭৮ জন। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন, প্রাণ হারিয়েছেন ১১৫ জন। অর্থাৎ যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।

এই পরিস্থিতিতে সম্প্রতি বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে। এক্ষেত্রে সব না হলেও বর্তমানে চলমান অনেক নিষেধাজ্ঞাই দীর্ঘদিন বলবৎ রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।

তার মতে, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন