© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈশ্বরগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

শেয়ার করুন:
ঈশ্বরগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
own-reporter-mymensingh
০৫:০৮ পিএম | ১০ জানুয়ারি, ২০১৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে কাঠগোলাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির।

ওসি আহমেদ কবির হোসেন জানান, ২৪ ডিসেম্বর রাতে উপজেলার জয় বাংলা মোড়ের মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগে বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার রাতে মামলার ১নং আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি হারুনুর রশিদকে বৃহস্পতিবার ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন