© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন:
বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ এএম | ২৮ জানুয়ারি, ২০২৬
বরিশালে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ আদেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

এর আগে ২০২০ সালের ৯ ডিসেম্বর দুদকের বর্তমানের কেন্দ্রীয় দপ্তরের উপ-পরিচালক ও বরিশালের সাবেক সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে মেহেন্দীগঞ্জ উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত শিক্ষকরা হলেন- পুতুল রানী মন্ডল, কল্যানী দেবনাথ, গোলাপী রানী, সাবনিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্না আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ হোজরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।

তিনি জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এসব বিদ্যালয়ের শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র সঠিক হিসেবে ব্যবহার করে নিয়োগ দেখিয়ে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

বেঞ্চ সহকারী জানান, দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা ওই মামলায় গত বছরের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক চার্জশিট গ্রহণ করে ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

এমআই/এসএন 

মন্তব্য করুন