ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার
ছবি: সংগৃহীত
০৮:২৫ পিএম | ২৮ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনারা (উপস্থিতি) ভোটের আগের দিন বিকেল থেকে গণনা পর্যন্ত পাহারা দেবেন। আপনাদের ভোট হেফাজতে আছে কি-না খেয়াল রাখবেন। কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ তাদেরকে প্রতিহত করবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় হাঁস প্রতীকে ভোট চেয়ে রুমিন ফারহানা বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের এমপির বিরুদ্ধে, সংসদে দাঁড়িয়ে কথা বলার প্রতীক। টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে অন্য কোথাও ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার একটা ভোট অনেক মূল্যবান। আপনার ভোট আপনার, আপনার সন্তানের, এলাকার ভবিষ্যৎ। আজ যদি কেউ ভোট কিনতে চায় তাহলে আগামীকাল আপনার হক নেওয়ার বিনিময়ে পুষিয়ে নেবে। দুনিয়াতে ফ্রি ফ্রি বলে কিছু নেই।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বহু মানুষের নামে মামলা হয়েছে।
টাকা দিলে মামলা উঠাব বলছে। টাকা না দিলে মামলায় নাম দেবে বলেছে। আপনারা কি আবারও এই অপশাসন চান। রুমিন বলেন, আমি কিন্তু কারো ওপর কোনো জুলুম করিনি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।
এবি/টিএ
এবি/টিএ