© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুপার দামেও নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৮১৬ টাকা

শেয়ার করুন:
রুপার দামেও নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৮১৬ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ এএম | ২৯ জানুয়ারি, ২০২৬
দেশের বাজারে আবারও দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকেই রুপার নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন