© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসে করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

শেয়ার করুন:
বাসে করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৪ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৬
রাজধানীর 'মিরপুর-১০'-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধন শেষে দলটির আমির বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। 

তিনি আরও বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়। 

আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, জনগণের প্রতি আস্থা নয়া থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর 'ঢাকা-১৫' আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন