© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের কারাদণ্ড

শেয়ার করুন:
কুমিল্লায় যুবলীগ নেতা ইমরানের  ১৮ মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৬
চল্লিশ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে।

তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।

অ্যাডভোকেট মো. আনোয়ার স্বপন বলেন, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার ব্যাংক লোনের কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।

বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন।

আদালত মামলাটি অন্তত ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন।

আরআই/টিকে

মন্তব্য করুন