© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে
international-desk
০৯:২৪ এএম | ০৬ এপ্রিল, ২০২০

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই গেল ২৭ মার্চ এক টুইটের মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে জনসনকে তার ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা প্রকাশ করেনি ডাউনিং স্ট্রিট কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ান

১০ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনার লক্ষণগুলোর সঙ্গে তার শরীরে জ্বর অনেক বেশি। তাই সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, চিকিৎসকের পরামর্শে জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যতদিন দরকার ততদিন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন