গোপালগঞ্জে ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের ৮ নেতার জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত
০৫:১০ এএম | ৩১ জানুয়ারি, ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের আট নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী পার্টি অফিসে অনুষ্ঠিত একটি উৎসবমুখর অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন- গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খলিফা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাসিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আহাদ মোল্লা, প্রবাসী বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মফিজ, উজানী ইউনিয়ন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরমান মোল্লা, কাশিয়ানী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরসালিন শেখ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি মো. নাঈম সরদার।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতারা নবযোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যোগদানকারী নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির জন্য তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা প্রতিশ্রুতি দেন, পার্টির নেতৃত্বে একটি ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন।
ইউটি/টিএ