© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আঙুল ফুলে কলাগাছ হওয়া বালকরা সমালোচনা করেই জনপ্রিয় হতে চায়: মির্জা আব্বাস

শেয়ার করুন:
আঙুল ফুলে কলাগাছ হওয়া বালকরা সমালোচনা করেই জনপ্রিয় হতে চায়: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৭ পিএম | ৩১ জানুয়ারি, ২০২৬
‘রাজনীতিতে আঙুল ফুলে কলাগাছ হওয়া বালকরা বিএনপি প্রার্থীদের সমালোচনা করেই জনপ্রিয় হতে চায়’ বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে সঠিক যায়গায় ভোট দিতে হবে।’

আজ শনিবার (৩১ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় এক আয়োজনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকারে ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা। তারা নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে চায় বলেই-ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়।’

‘নির্বাচনের ফলাফল ১২ ঘণ্টার বেশি বিলম্বিত করা দুরভিসন্ধিমূলক’ বলেও মন্তব্য করেছেন মির্জা আব্বাস।

এমআই/টিএ

মন্তব্য করুন