শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ মাহমুদ

২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঘাটাইল সরকারি গণ-পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জোটের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহিদ ওসমান হাদীর হত্যার বিচারের নিশ্চয়তা নিয়ে আমরা নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছি। পাশাপাশি শাপলা গণহত্যার ও বিডিআর গণহত্যার বিচার আমরা এ দেশেই সম্পন্ন করবো।

তিনি আরও বলেন, আমরা আমাদের ইশতেহারে বলেছি সাময়িক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্ম আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরও শক্তিশালী হবো।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন। একটি রাজনৈতিক দল বলছে কৃষকদের ঋণ মওকুফ করে দিবেন। কৃষক কার্ড দিবেন। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আগামী ১২ ফেব্রুয়ারি নিবাচনে ঘাটাইলবাসীকে গণভোটে হ্যাঁ এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে আগামীতে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ ১১ দলীয় ঐক্যজোট জোটেরঅন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026