© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল

শেয়ার করুন:
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার ভাবনার ধারাবাহিকতায় বর্তমানে ঘোষিত '৩১ দফা'র ভিত্তিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার একাদশতম দিনে দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিলাতে পড়াশোনার সময়ে প্রতিদিন কাজের স্বার্থে গির্জা পরিদর্শনের অভিজ্ঞতার স্বরূপ অসাম্প্রদায়িক অবস্থান নিয়ে মানবতা-সহনশীলতার বার্তা পৌঁছে দিতে চান দেশজুড়ে।’
কায়সার কামালের আদিবাসীদের প্রত্যন্ত অঞ্চলে ছুটে আসাকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী তাদের প্রতি সুবিচার, শিক্ষাব্যবস্থায় আধুনিকীকরণ, সুপেয় পানির ব্যবস্থার প্রত্যাশা করেন।

আমি আপনাদের বন্ধু-ভাই হিসেবে থাকতে চাই উল্লেখ করে কায়সার কামাল বলেন, ‘শহীদ জিয়াউর রহমান আদিবাসীদের নিয়ে যে কাজ করেছিলেন, আজ পর্যন্ত কেউ করতে পারেননি। বিডিআর নতুন সংস্করণে গারো ও হাজং প্রতিনিধি নিয়োগ দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমাদের দেশকে রেইনবোস্টেট করতে চাই যেখানে গারো ও হাজংসহ সবার অধিকার নিশ্চিত হবে।’ এ সময় গীতার কিছু অংশ পাঠ করেন তিনি। মানবতা, সহনশীলতার বার্তা সব ধর্মই প্রদান করে। সেগুলো পালনের আহ্বান জানান তিনি।

কায়সার কামাল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোথাও ভেদাভেদ করি না। গির্জা, মসজিদ, মন্দির সবই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’ সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করা, সুপেয় পানির ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।

এসএস/টিকে

মন্তব্য করুন