ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন, যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। যেখানে সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার পাবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে উল্লেখ করে তিনি বলেন, আমি এমপি হলেও যা পাব, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন।

ঢাকা-৯ আসনে এ প্রার্থী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই গর্ব করে বলতে পারবে তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই।

ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি। হাবিবুর রশিদ হাবিব বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে এই এলাকাতেই বসবাস করছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার অনেক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগে থেকেই এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক ছিল।

হাবিব আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সময় জনগণ আমার সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026
img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026
img
যেকোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা অন্যরকম এক অনুভূতি: প্রিন্স মাহমুদ Feb 01, 2026
img
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য সময় Feb 01, 2026
img

নির্বাচন ও গণভোট

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক Feb 01, 2026
img
নির্বাচিত হলে বছরে একবার পরিবারসহ নিজেদের আয়ের হিসাব দেবো: জামায়াত আমির Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র হামলা চালালে ভয়াবহ সংঘাত হবে: খামেনি Feb 01, 2026
img
স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান Feb 01, 2026
img
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ : আলী রীয়াজ Feb 01, 2026
img
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Feb 01, 2026
img
হঠাৎ কেন যোগীর সঙ্গে দেখা করলেন গোবিন্দ! Feb 01, 2026
ওরা চায় আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না Feb 01, 2026
img

অর্থপাচার-আত্মসাৎ

সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ Feb 01, 2026
img
বাবার পদবি ব্যবহার না করার কারণ জানালেন টাবু Feb 01, 2026
img
রাত পোহালেই এক হচ্ছে বিজয়-রাশমিকা চারহাত! Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড Feb 01, 2026
img

সিইসির সঙ্গে বৈঠক

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম Feb 01, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026