চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কান্তি দে’কে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তপন কান্তি দে সিলেটের কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসে মোহরার পদে চাকরিরত ছিলেন। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত তপন কান্তি প্রায় দেড় বছর ধরে অফিসে অনুপস্থিত ও পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।

গত ২৭ জানুয়ারি এক স্মারকপত্রে (নং-২৬-০৬) সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেন। বরখাস্তকৃত নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা তপন কান্তি দে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ হাতিম গ্রামের তৃপ্তি রঞ্জন দে ও ষষ্ঠি রানী দের পুত্র।

জানা যায়, তপন কান্তি দে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান-পরবর্তী ২৫ সেপ্টেম্বর কোনো অনুমতি ছাড়াই অফিস থেকে পালিয়ে যান। এ সময় অফিসের ডাটাবেইস সংবলিত একটি কম্পিউটার ও পার্শ্ববর্তী কয়েকটি দোকানের পাওনা হাজার হাজার টাকা নিয়ে আত্মগোপন করেন।

এরপর তাকে বিধি মোতাবেক নোটিশ করে সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ প্রায় দেড় বছর পর্যন্ত তিনি অফিসের সাথে কোনো যোগাযোগ না করায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় মামলা (নং-০১/২০২৬) রুজু করা হয়। মামলায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৭ জানুয়ারির আদেশে তপন কান্তি দে’কে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026
img
বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে : ড. মোশাররফ Feb 01, 2026
img
ফেসবুকে ভুয়া আইডি ও পেজ, সাবধান করলেন মৌ Feb 01, 2026
img
কোন বিষয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে প্রভাবিত হন শাহিদ কাপুর? Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে এলো বড় সুখবর Feb 01, 2026
img
তারেক রহমানের পক্ষে কোকোর সহধর্মিণীর উঠান বৈঠক Feb 01, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026