© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা

শেয়ার করুন:
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াশিংটনে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্কহার বিষয়ে আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য তারিখ নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে একটি খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে এবং নির্ধারিত তারিখেই চুক্তিতে স্বাক্ষরের অনুমোদন চেয়ে একটি সামারি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পণ্যের ওপর প্রথমে ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করলেও আলোচনার সুযোগ রেখেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে তৃতীয় দফার আলোচনা শেষে গত ৩১ জুলাই সেই শুল্কহার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতিসহ বাংলাদেশকে বেশ কিছু ছাড় দিতে হয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন