© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“হয়তো পৃথিবী আর স্বাভাবিক হবে না”

শেয়ার করুন:
“হয়তো পৃথিবী আর স্বাভাবিক হবে না”
international-desk
১০:১৮ এএম | ০৮ এপ্রিল, ২০২০

বিশ্ব মহামারী করোনা এই মুহূর্তে পৃথিবীর সব অঞ্চল ও দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। তিনশ’ কোটির বেশি মানুষ এখন ঘরবন্দি। অর্থনীতি ধসে পড়ছে। বিশ্বজুড়ে বিরাজ করছে এক অস্বাভাবিক অবস্থা। এই ভাইরাস জনিত কোভিড-১৯ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন দেশের ডাক্তার-নার্সরা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার হোয়াইট হাউসে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি স্টিফেন ফাউসি বলেন- “পৃথিবীতে হয়তো আর কখনও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না। এমনকি মহামারী পরিস্থিতি কেটে গেলেও।” এ কথার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিক অবস্থায় ফেরা’ মানে করোনা সংকট নেই- এমন একটা অবস্থা।

তিনি বলেন, দেশে দেশে হয়তো ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু, করোনা-পূর্ব স্বাভাবিক অবস্থায় আর ফিরতে পারবে না। কারণ, এই করোনাভাইরাস সহজে বিলুপ্ত না হয়ে মৌসুমি ফ্লুর প্রকৃতি ধারণ করে বারবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

ফাউসি বলেন- “যতক্ষণ না আমাদের সব জনগণকে রক্ষা করার মতো সক্ষমতা বা পরিস্থিতি তৈরি হবে, আমার মনে হয় না সেটা আর কখনও সম্ভব হবে। তবে শেষ পর্যন্ত কার্যকর করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।” খবর আলজারিরা

 

টাইমস/জিএস

মন্তব্য করুন