বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত শ্রমিকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, খনিহারা গ্রামে ‘ম্যাক ফেয়ার’ নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যার পর কাজ চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। এতে সেখানে থাকা পাঁচ শ্রমিক চাপা পড়েন। চারজন শ্রমিক আহত অবস্থায় বের হয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে ছাদের ভাঙা অংশ ও ভীম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026
img
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের Feb 02, 2026
img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড Feb 02, 2026
img

এপস্টেইন ফাইলস

প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর Feb 02, 2026
img
ইউক্রেনের একটি বাসে রুশ ড্রোন হামলা, প্রাণ গেল ১২ জনের Feb 02, 2026
img
খালেদা জিয়ার নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ Feb 02, 2026
img
ভিসা জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা চাইলেন আসিফ নজরুল Feb 02, 2026
img

এনসিটি ইজারা ইস্যুতে আন্দোলন

চট্টগ্রাম বন্দরে আরও ১২ কর্মচারীকে বদলি Feb 02, 2026
img
ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক, সতর্কতা জারি Feb 02, 2026
img
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনহা গ্রেপ্তার Feb 02, 2026
img
গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার Feb 02, 2026
img
শেখ হাসিনা ও রেহানার তিন সন্তানসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ Feb 02, 2026
img
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের Feb 02, 2026
img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026