সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের দেখতে চায় না। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে জামায়াতে ইসলামীতে যোগদানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আমি সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে।’

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সদ্য জামায়াতে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, পাকুন্দিয়ার মানুষ সারাদেশের মানুষকে দেখিয়ে দেবে- বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও বালুখোরদের দেখতে চায় না। এ কারণেই আমি আমার ৪০ বছরের দল ছেড়ে আপনাদের (জামায়াতের) কাছে এসেছি। সেখানে (বিএনপিতে) এমন অবস্থা দেখেছি, আমাকে ‘শুদ্ধা খাইয়া ফেলতে’ চায়। এই ‘খাওয়ান্নে’ পার্টি থেকে আমরা মুক্তি চাই।

তিনি আরও বলেন, আমরা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ একটি সুন্দর, কল্যাণময় রাষ্ট্র চায়, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে।

গণমিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সদর বাজার এলাকা। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় নির্বাচনি আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে। নেতা-কর্মীদের সরব অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশ ও গণমিছিলে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026
img
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের Feb 02, 2026
img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড Feb 02, 2026
img

এপস্টেইন ফাইলস

প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর Feb 02, 2026