নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর সিলিন্ডার ব্যবসাকে সুবিধা দিতে বিগত সময়ে সাধারণ মানুষের ঘরের গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে এই সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে গ্যাসের নিশ্চয়তা দেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১১ নম্বর, সবুজ বাংলা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ দিন সকালে মিরপুর ১১ নম্বর থেকে প্রচারণা শুরু করলে স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আমিনুল হক ভোটারদের হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট তুলে দেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল হক গ্যাস সমস্যাকে এই এলাকার প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, সারা দেশেই এখন গ্যাসের সমস্যা প্রকট।

একটি সিন্ডিকেট গ্রুপ তাদের সিলিন্ডার ব্যবসাকে লাভবান করতে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে সাধারণ মানুষের সংযোগ বন্ধ রেখেছে। আমাদের পরিকল্পনা আছে, সরকার গঠন করতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করব।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি। মিরপুর-পল্লবী এলাকাকে চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাংমুক্ত করতে আমরা ইতোমধ্যে অনেকখানি সফল হয়েছি। নির্বাচিত হলে এই অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী মাঠে উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আমি আমার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি- যেন তারা কোনো উস্কানিতে পা না দেন। আমরা শতভাগ ধৈর্যশীল। তবে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তা দৃঢ় হাতে দমন করা হবে।

আমিনুল হক ভোটারদের আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনারা ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমরা ব্যালটের মাধ্যমে জনগণের রায়ের অপেক্ষায় আছি।

প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, শুনতে পাচ্ছি তালতলার বস্তিসহ বিভিন্ন স্থানে এনআইডি কার্ডের ছবি এবং বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে।

ভোটের সাথে এনআইডি কার্ড বা ছবির কোনো সম্পর্ক নেই। এটি একটি গভীর ষড়যন্ত্র বা দুরভিসন্ধি। আমরা এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছি এবং নির্বাচন কমিশনকে ইতোমধ্যে অবহিত করেছি।

মিরপুরের এই প্রচারণা শেষে আমিনুল হক আগামী দিনেও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার রক্ষার লড়াইয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026