নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন
ছবি: সংগৃহীত
১২:২১ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।
বিএনপির এ প্রার্থী বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে আমার বিশ্বাস। নির্বাচিত হলে জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
ব্যারিস্টার খোকন বলেন, ২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিল। এবার বিএনপি সরকারে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি এবারও বিপুল ভোটে জয় লাভ করবো।
কেএন/টিকে