© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ

শেয়ার করুন:
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ববরেণ্য পরিচালক স্টিফেন স্পিলবার্গের দীর্ঘ পথচলায় নতুন ইতিহাস লেখা হলো। এ বছর তিনি ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ তথ্যচিত্রের জন্য গ্র্যামি জিতেছেন ‘সেরা সঙ্গীত’ বিভাগে। এর আগে তিনি ‘এমি’, ‘অস্কার’ ও ‘টনি’ পুরস্কার জিতলেও গ্র্যামি ছিল অসম্পূর্ণ। এই জয়ের মাধ্যমে স্পিলবার্গ ইগট (EGOT) তালিকায় নাম লেখালেন, যা হলিউডের সবচেয়ে সম্মানজনক কৃতিত্বের মধ্যে একটি।

তথ্যচিত্রটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জন উইলিয়ামস। স্পিলবার্গ ও উইলিয়ামস-এর জুটি হলিউডের অন্যতম বড় সম্পদ। স্পিলবার্গের শুরুর দিকের ছবিগুলো থেকেই উইলিয়ামস তাঁর ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন। ‘জস’, ‘শিন্ডলার’স লিস্ট’ সহ আরও অনেক আইকনিক ছবিতে তাদের যৌথ কাজ দর্শক ও সমালোচকদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখেছে।



গ্র্যামি জয়ের পর স্পিলবার্গ বলেন, “এই পুরষ্কার আমার কাছে পুরো পৃথিবীকে এনে দিল। ৫০ বছরেরও বেশি সময় ধরে আমার কাজের স্বীকৃতি হিসেবে এটি গভীরভাবে অর্থবহ।” ইগট তালিকায় তার আগে অড্রে হেপবার্ন, মেল ব্রুকস, এলটন জন, অ্যান্ড্রু লয়েড ওয়েবার প্রমুখ রয়েছেন। এ তালিকায় স্পিলবার্গের নাম নতুন সংযোজন হিসেবে যুক্ত হওয়ায় এই সম্মান আরও বিশেষ হয়ে উঠেছে।

পিআর/টিকে

মন্তব্য করুন