একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। তারা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেও মূলত বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায়। যা ইসলামী হুকুমতের সঙ্গে সাংঘর্ষিক। এতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বলেন, ক্ষমতার লোভে তারা আমেরিকা ও ভারতের আধিপত্যের প্রতি নতজানু। তাদের কথা ও কাজের কোনো মিল নেই। সোনার মতো চকচক করা জিনিস দেখতে আসল মনে হলেও যেমন প্রকৃত সোনা নয়, এগুলো ইমিটেশন। ঠিক তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেন। তারা প্রকৃত ইসলামী দল নয়। বরং ভিন্ন দেশের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে প্রকৃতপক্ষে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে।

চরমোনাই পীর বলেন, আমরা এদেশে একাধিকবার বিএনপির শাসন দেখেছি। দেখেছি বিএনপি-জামায়াত জোটের শাসন। কেউ মুখে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসবিরোধী কথা বললেও তারা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটি দল জোটে থেকে নিজেদের স্বচ্ছ, দুর্নীতিমুক্ত বলার সুযোগ-ই নেই। আবার ইসলামের দোহাই দিয়ে তারা জান্নাতের টিকেট দেওয়ার নামে প্রকৃত মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। মুসলমানের ঈমান আকিদার ওপর আঘাত করছে।

রেজাউল করিম বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে। দুর্নীতি করে দেশকে বিশ্বের কাছে অপমানিত করেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচালনায় দেশের টাকা পাচার হয়েছে। ৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আদর্শে চলছিল, সেই নীতি-আদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল, তা পায়নি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল, যারা এদেশে মদিনার ইসলাম কায়েমে বদ্ধপরিকর। 

জনসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাওলানা হাফিজুর রহমান, মুফতি ইমরান হোসাইন, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মুফতি হাবিবুল্লাহ ঈমন, মাওলানা আহমদ উল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা নির্বাচনী আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুরশিদুল আলম, নির্বাচনী আসন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদ উল্ল‍্যাহ ভূঁইয়া, যুগ্ম সমন্বয়কারী মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, নির্বাচন পরিচালনা কমিটির লাকসাম উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, দলের মিডিয়া সমন্বয়কারী রশীদ আহমাদ রায়হান প্রমুখ।



ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026