নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। আমাদের ধর্মে, রাজনীতিতে সব জায়গায় নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে। নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। অথচ যেখানে আমরা সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলছি, সেখানে নারীদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

এটা শিষ্টাচারবহির্ভূত। এটার ভার জনগণের ওপর ছেড়ে দিলাম, জনগণ নিশ্চয়ই এটা বিবেচনা করবে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের নাজিরপাড়া, ডেইলিপাড়া, মাইজপাড়াসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরো বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।’

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামকে আরো শক্তিশালী করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপি নেতা ডা. নুরুল আফসার, মো. ইসমাইল, মোহাম্মদ সাত্তার, মো. ইলিয়াস, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইকবাল, নাজিম উদ্দিন, মো. আজমসহ প্রমুখ।

এর আগে খসরু ৩৭ নং ওয়ার্ডের এম আজিজের মসজিদের সামনে থেকে শুরু করে ঘাসি মাঝির পাড়া, চৌচালা, আনন্দবাজার, জাফর খান পাড়া, ভেন্ডা চৌধুরী পাড়া মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, হাসান মুরাদ কামাল উদ্দিন, ফারুক আহমেদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, শাহাবুদ্দিন সাবু, শওকত আলী, জাহাঙ্গির আলম, হারুনুর রশিদ, আমিনুল ইসলাম, ইসাক সালেহ, মোজাম্মেল হক, মো. হাসান, শহিদুল আলম আরজু, মো. সিরাজ, শুক্কুর, জাহাঙ্গীর, বকতিয়ার আব্বাস নাজিম রাকিব, শওকত, সাইদুর রহমান, কফিল,সালাউদ্দিন, শাহজাহান, ওয়াহিদ ইমাম খান সালাত সহ প্রমুখ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026