© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে কঠোরভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশের উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, উক্ত কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ কারণে নির্বাচন-পূর্ব সময়ে ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এসএস/এসএন

মন্তব্য করুন