© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান

শেয়ার করুন:
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের আইকনিক গানগুলোর তালিকা করলে ওপরের দিকেই থাকবে ‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’। এ আর রহমানের সুর আর চলন্ত ট্রেনের ওপর শাহরুখ খানের নাচের সেই দৃশ্য আজও দর্শকদের চোখে লেগে আছে। কিন্তু এই গানের ইতিহাস বদলে যেতে পারতো। কারণ, এই গানে মালাইকা অরোরার নাচার কথাই ছিল না!

সম্প্রতি এক অনুষ্ঠানে গানটির পেছনের গল্প শুনিয়েছেন খ্যাতনামা নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। তিনি জানান, মালাইকার আগে বলিউডের অনেক প্রথম সারির অভিনেত্রীকে এই গানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে তারা রাজি হননি। 



শুটিংয়ের মাত্র সাত দিন বাকি থাকলেও শাহরুখের পাশে নাচার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফারাহ খান বলেন, ‘আমরা অনেকের সঙ্গেই যোগাযোগ করেছিলাম, কিন্তু কাজ হয়নি। শুটিংয়ের এক সপ্তাহ আগে আমরা বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। ঠিক সেই মুহূর্তে মালাইকার কথা মাথায় আসে।’ 

‘সত্যি বলতে, আমি তখন জানতামও না মালাইকা এত ভালো নাচতে পারে। তবে আমার মনে হয়েছিল, এই লুক আর পরিবেশের সঙ্গে তাকে দারুণ মানাবে।’ শেষ মুহূর্তে পাওয়া সেই সুযোগই বদলে দিয়েছিল মালাইকার ভাগ্য। 

মালাইকা নিজেও অনেক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, এই একটি গান তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর আজও মালাইকাকে এই গানের মাধ্যমেই নতুন প্রজন্ম চেনে। ফারাহ খানের সেই এক ফোন কল যে বলিউডে এক নতুন আইটেম গার্লের জন্ম দেবে, তা তখন কেউ কল্পনাও করেনি।

এমআই/টিএ

মন্তব্য করুন