© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির

শেয়ার করুন:
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষকে সহিংসতা ও সংঘাতের পথ পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আসুন, এ দেশের মানুষের আরও ভালোভাবে সেবা করার লক্ষ্যে আমরা ধারণার লড়াইয়ে অবতীর্ণ হই।’

কেবল ক্ষমতা নয়, বরং দেশ গড়ার সঠিক নীতিমালা নিয়ে বিতর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা নীতি নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতি প্রণয়ন করি।’

সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর জনসংযোগ ও প্রতিদিনের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জামায়াত আমির দাবি করেন, তার দল আলোচনার এবং শোনার মাধ্যমে একটি ভিন্ন ধারার রাজনীতির পথ দেখাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা ও তাদের মতামতকে গুরুত্ব দেয়াই এখন দলের মূল কৌশল বলে তিনি ইঙ্গিত দেন।

দেশের মানুষ যে সহিংসতা পছন্দ করে না, সেটি স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ আগেও সহিংসতাকে প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে।’

গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গঠনমূলক আলোচনার মাধ্যমেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন