ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলেই ফ্যাসিস্টকে প্রতিহত করা হবে। সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে এই দেশ থেকে নব্য ফ্যাসিস্ট দূর হবে, ইনসাফের বাংলাদেশ হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর শহিদ আবু সাঈদ চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, স্বাধীন বাংলাদেশে পরিবার তন্ত্র চলবে না, এই দেশে ফ্যাসিস্ট চলবে না। জুলাইকে যারা ধারণ করবে তাদেরকে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, গত বছর যারা মজলুম ছিলেন, এখন তারা ফ্যাসিস্ট আচরণ করছে। তাদেরকে পরিহার করতে হবে।
এমআর/টিএ