© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

শেয়ার করুন:
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিদ্রোহী প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেলের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরাফ উদ্দিন আজাদ সোহেল দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে দলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রদর্শন করে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে একনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান দেখিয়ে তার এই ইতিবাচক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির হাইকমান্ড তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের বৃহত্তর স্বার্থে নিজের প্রার্থিতা ত্যাগ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার এই সিদ্ধান্ত এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এবি/টিএ

মন্তব্য করুন