তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন। তিনি ওই দিন বেলা ১১টায় বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। দীর্ঘ দুই দশক পর বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের এ সফরকে কেন্দ্র করে বিভাগজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভাগের বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা ও নির্বাচনী জনসভায় তার আগমনবার্তা তুলে ধরা হচ্ছে।

এরই অংশ হিসেবে ২ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীতে আগাম স্বাগত মিছিল বের করেন দলীয় নেতারা। কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে বের হওয়া এ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাসহ প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি প্লানেট পার্কের সামনে থেকে শুরু হয়ে লঞ্চঘাট, সিটি কর্পোরেশন এলাকা অতিক্রম করে সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দুই দশক পর তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার সফর বিভাগীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আমরা আশা করি।

এর আগে ২ ফেব্রুয়ারি (সোমবার) সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে তারেক রহমানের সফর উপলক্ষে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল বিভাগীয় নেতারা। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্কে আয়োজিত জনসভা বেলা ১১টায় শুরু হবে। সমাবেশ শুরুর প্রায় ২০ মিনিটের মাথায় চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে একইভাবে বরিশাল ত্যাগ করবেন। তার কোনো পথসভায় অংশ নেওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, সফরকে কেন্দ্র করে বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্টেজ নির্মাণসহ প্রয়োজনীয় সব লজিস্টিক কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা জানান, বরিশাল বিভাগ বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ কর্মসূচি আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।

নেতারা জানান, বরিশাল বিএনপি ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ৪ ফেব্রুয়ারির জনসভাকে স্মরণীয় করে তুলতে প্রতিটি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দসুর রহমান ও মাহাবুবুর রহমান নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026