‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’

সোনম কাপুর মানেই ফ্যাশন এবং স্পষ্টবাদিতা। বর্তমানে তিনি তার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন। ৪০-এ ফের মা হচ্ছেন অনিলকন্যা। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় হবু মা সোনমকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা।

সেখানেই ঘটে এক মিষ্টি মুহূর্ত, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, সোনম কাপুর তার চেনা আভিজাত্যে ধীরপায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গর্ভাবস্থার শেষের দিকে এসেও তার স্টাইল স্টেটমেন্ট বিন্দুমাত্র কমেনি। ঠিক সেই সময় এক পাপারাজ্জি চিন্তিত সুরে অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, ‘ম্যাম, শরীর কেমন আছে? সব ঠিক আছে তো?’

হঠাৎ এই ব্যক্তিগত প্রশ্নের জবাবে সোনম বিরক্ত না হয়ে বরং হেসে ফেলেন।



ক্যামেরার দিকে তাকিয়ে খুব মিষ্টি স্বরে তিনি জবাব দেন, ‘হ্যাঁ, আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাদের।’ তাঁর চেহারার সেই মাতৃত্বকালীন জেল্লা (Pregnancy Glow) দেখে ভক্তরা বলছেন, সোনমকে এর আগে কখনো এত সুন্দর লাগেনি।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সোনমের সৌজন্যবোধের প্রশংসা করছেন সবাই।

সাধারণত এই অবস্থায় অনেকেই ভিড় বা প্রশ্ন এড়িয়ে চলেন, কিন্তু সোনম যেভাবে হাসিমুখে উত্তর দিয়েছেন, তাতে তাঁর ধৈর্য এবং সৌজন্য ফুটে উঠেছে। নেটিজেনদের মন্তব্য, ‘সোনম সবসময়ই খুব রিয়েল।’

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026