ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুষ্কৃতকারীদের এই এলাকায় কোনোভাবেই থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। হয় আমি থাকব, না হয় তারা থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনের ৫৫ নং ওয়ার্ড, মাহাদীনগর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, মাদক শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে সন্তানদের প্রতি নজরদারির অভাব থেকেই মাদকাসক্তির ঝুঁকি বাড়ে। তিনি পরিবারগুলোর প্রতি সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক বিক্রি বন্ধের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। এতে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে তিনি জনগণের সহযোগিতা ও আস্থা চান। প্রয়োজনে যে কেউ তাকে সরাসরি মোবাইলে বার্তা দিয়ে জানাতে পারবেন।

চাঁদাবাজি ও অনৈতিক সুবিধাভোগীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে রবি বলেন, রাজনীতির নামে, বিএনপির নামে কিংবা অন্য কোনো দলের নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের এলাকায় থাকার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

রবিউল আলম রবি বলেন, সবাই ধনী হবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। তবে শান্তি, মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচার পরিবেশ তৈরি করা হবে। তিনি হালাল উপার্জন, যাকাত ও সদকার মাধ্যমে দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলেন।

তিনি বলেন, শুধু এই এলাকা নয়, পুরো ঢাকায় গ্যাসের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে সংস্কার, মেরামত ও প্রকল্প গ্রহণ প্রয়োজন, যা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে বিদ্যমান গ্যাস সংযোগগুলো সচল রাখা ও প্রয়োজনীয় সম্প্রসারণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সিটি করপোরেশনের সেবা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে দাবি করে বিএনপি প্রার্থী বলেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নির্বাচিত সরকার এলে অগ্রাধিকারভিত্তিতে রাস্তা ও নাগরিক সেবার সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু এমপি নির্বাচনের নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই ভোট মিস করলে দেশ সঠিক পথে ফিরবে না।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, পরিবার ও আত্মীয়স্বজনসহ সবাইকে নিয়ে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপিই একমাত্র দল যারা এই সংকটে দেশ পরিচালনা করতে জানে । তিনি জনগণের ওপর আস্থা রেখে বলেন, জনগণ যে বিশ্বাস রাখবে, তার কোনো অমর্যাদা তিনি করবেন না।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026
img
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১ Feb 03, 2026
img
কয়েক ঘণ্টা পার হতে না হতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ Feb 03, 2026
img
কূটনীতিকদের জুলাই জাদুঘর পরিদর্শন Feb 03, 2026
img
না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা Feb 03, 2026
img
তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে বাধা হলে জনগণ কাউকে ছাড় দেবে না : পুতুল Feb 03, 2026
img
লাল গালিচায় অপ্রত্যাশিত মুহূর্ত, সানিকে আড়াল করলেন স্বামী Feb 03, 2026
img
প্রাইমারি-মাধ্যমিক দুই মন্ত্রণালয়, পৃথিবীর আর কোথাও নেই: ড. মনজুর আহমেদ Feb 03, 2026
img

চরমোনাই পীর

‘অপরাধ করতে পারবে না বলেই দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়’ Feb 03, 2026
img
এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি Feb 03, 2026
img
দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, শহরজুড়ে উৎসবের আমেজ Feb 03, 2026
img
আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী Feb 03, 2026